ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে যা লিখেছেন সৌম্য!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দুই বল বাকি থাকতেও পড়লো ভারতের উইকেট। কিন্তু পরের বলে দিনেশ কার্তিকের আরেকটা ছয়। এবং আরও একবার শিরোপার খুব কাছে গিয়ে ফিরে আসা বাংলাদেশের। এই মনে রাখবার মত ওভারে সৌম্যই ছিলেন বোলার। খেলা শেষে বলটি যখন সব খেলোয়ার দের মাথার উপর দিয়ে বিনা বাধায় বিনা দ্বিধায় বাউন্ডারি পার করলো, তখনই সবটা বুঝে মেনে নিয়েই সৌম্য মাঠে বসে পড়লেন, মাথা নুইয়ে গেল তার, কপাল ঠেকল পিচের খরখরে বাস্তবতায়। সৌম্যই যেন ট্র্যাজিডির নায়ক হয়ে হতবাক হয়ে রইলেন আর তার দুঃখ নিমিষে মর্মবেদনায় রূপান্তরিত হলো কোটি মানুষের।

এর আগে রকিবুলের ওভারে ভারতীয় তাণ্ডব দেখে অনেকেই আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন এবার আর রক্ষা নেই। তখনই সৌম্য আসলেন, শেষ বলে সবকিছু নিথর হয়ে যাবার আগের বলটিতেও তুলে নিলেন মূল্যবান একটি উইকেট। সবার মনে আশা তীব্র হলো- সৌম্য আড়ম্বরের আয়েসে এক তিতকুটে বিয়োগান্তক মঞ্চ তৈরী করলেন, যেন কোটি ভক্তের চোখের জমে থাকা অশ্রুকে পতনমুখী হবার তীব্রতা দেয়াটা বাকি ছিল।

এমনতর ঘটনার পর সৌম্য তার ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করলেন ভেরিফাইড ফেসবুক পেজে। তিনি লিখেন- সবার কাছেই আমি দুঃখিত, ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আশা করি আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে যা লিখেছেন সৌম্য!

আপডেট সময় ০৭:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮