ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার : ববি হাজ্জাজ চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

রিয়াদে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের রিয়াদে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শনিবার সকালে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতার ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলররা ।

আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভবপর হয়েছিল। তিনি তার জীবন দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করে গেছেন।

আলোচনা সভায় কমিউনিটির বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় ব্যবসায়ী, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

দিনটি উপলক্ষে রিয়াদে অবস্থিত স্কুলগুলোর ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

আলোচনা শেষে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার : ববি হাজ্জাজ

রিয়াদে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় ১১:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮