ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

ঝিনাইদহে বাস উল্টে ধানক্ষেতে, নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী দর্শনা ডিলাক্সের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ- জীবননগর সড়কের ঈশ্বরবা জামতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসের আহত যাত্রীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো-ব-১৪-১৭২৮ ) বিপরিতমুখী একটি ট্রাক ও বাইসাইকেল আরোহীকে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে যায়।

এসময় শিশুসহ আহত হন অন্তত ২০ যাত্রী । খবর পেয়ে কালীগঞ্জ ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাহফুজুর রহমান নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে সেনাবাহিনীর ল্যান্স করপোরাল শাহিদুর রহমান, জীবননগরের শ্যাকুড় গ্রামের বৃদ্ধ নিজাম উদ্দীন, ঈশ্বরবা গ্রামে ইদ্রিস আলী, কাশিপুর গ্রামের রিপন, এনটিআরসি বোর্ডের সহকারী পরিবালক ভালাইপুর গ্রামের উম্মে হাবিবা, কালীগঞ্জের শফি, চন্দ্রজামি গ্রামের মরিয়ম রহমান, দোড়া গ্রামের তন্মিমনি, জীবননগরের জান্নাতুল, শিবননগর গ্রামের সাইদুর রহমানের নাম পরিচয় জানা গেছে।

কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং নিহতের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

ঝিনাইদহে বাস উল্টে ধানক্ষেতে, নিহত ১

আপডেট সময় ০২:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮