ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে যেতে হল জেলে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উগ্র আচরণের কারণে শ্বশুর বাড়িতে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের টেনেসিতে বসবাস করা এক নববধূর। তাকে আটক করেছে সেখানকার পুলিশ। পুলিশের অভিযোগ, ওই নববধূ বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই স্বামীর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। প্রত্যক্ষদর্শীদের অনেকের অভিযোগ, নবদম্পতি মদ্যপান করছিল এবং মোটেলের বাইরে নিজেদের মধ্যে ঝগড়া করছিল।

২৫ বছর বয়সী কেট এলিজাবেথ প্রিচার্ড যখন আটক হন তখনো তিনি বিয়ের পোশাক পরিহিত ছিলেন। অভিযোগ অনুযায়ী এলিজাবেথ একটি নাইন এমএম পিস্তল তার স্বামীর মাথায় ঠেকান এবং ট্রিগার চাপেন। তবে ভাগ্য সহায় ছিল যে পিস্তলে তখন কোনো গুলি ছিল না। কিন্তু তারপরও থামানো যায়নি কেটকে। পরে আবার ওই পিস্তলে গুলি ভরেন কেট।

ফাঁকা গুলি ছুঁড়লে উপস্থিত লোকজন ভয়ে পালাতে থাকেন। পুলিশ কর্মকর্তারা তাদের দুজনের বিরুদ্ধেই কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতার অভিযোগ এনেছেন। একজন কর্মকর্তা বলেন, তিনি বিয়ের পোশাকের মধ্যে লুকিয়ে রাখা পিস্তল বের করে তার স্বামীর মাথায় ঠেকান। পরে নববধূকে জেলে নেয়া হয় বলেও নিশ্চিত করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে যেতে হল জেলে

আপডেট সময় ০৯:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭