ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

এসডিজি অর্জনে অর্থায়ন গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অর্থায়ন গুরুত্বপূর্ণ বিষয়। অর্থের জোগানে সহযোগী দেশ ও উন্নয়ন সংস্থার কার্যক্রম বাড়াতে হবে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোটগুলোকে তৎপর হতে হবে এবং জোর দিতে হবে ব্যক্তি বিনিয়োগকে।

আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন মিলনায়তনে ফিন্যান্স বিভাগের আয়োজনে ‘টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নে অর্থায়ন ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিগত তিন বছরে প্রবৃদ্ধি ৬ এর বৃত্ত পেরিয়ে ৭ শতাংশে উন্নীত হয়েছে। এ বছর প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশে পৌঁছাতে পারে যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তিনি বলেন, দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা ২০৩০ সাল নির্ধারণ করা হলেও ২০২৪ সালের মধ্যেই দারিদ্র্য দূর করা সম্ভব হবে।

ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব মুসলিম চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

এসডিজি অর্জনে অর্থায়ন গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

আপডেট সময় ১০:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮