ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

সড়ক দুর্ঘটনায় প্রাণিসম্পদ কর্মকর্তা ও পশু চিকিৎসকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহীসহ আরও দুই পথচারী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহসড়কের চেকনিখাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাল্লা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মোতালেব (৪৫) ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পশু চিকিৎসক সেলিম হোসেন (৩৫)। নিহত প্রাণিসম্পদ কর্মকর্তা মোতালেবের বাড়ি টাঙ্গাইল সদরের তাড়াইলে ও সেলিমের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুর গ্রামে।

আহতরা হলেন আমির হোসেন (৩৫), জমিরুল (২৫) ও আব্দুস সালাম (৩৫)। তাদের মধ্যে গুরুতর আহত আমির হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শাল্লা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা একজন মাঠকর্মী ও খামারিকে নিয়ে একটি মোটরসাইকেলে করে দিরাই থেকে সুনামগঞ্জ শহরে আসছিলেন। সুনামগঞ্জ-সিলেট সড়কের চেকনিখাড়া এলাকায় যাওয়ার পর মোটরসাইকেলের সামনে থাকা একটি লেগুনা হঠাৎ গতি কমায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলে আরোহী তিনজন রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান পশু চিকিৎসক সেলিম। গুরুতর আহত প্রাণিসম্পদ কর্মকর্তা মোতালেবকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। দুর্ঘটনায় আহত অপর আরোহী খামারি আমির হোসেনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আহত হন আরও দুই পথচারী।

দুর্ঘটনার পর চেকনিখাড়া এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করে। সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

সড়ক দুর্ঘটনায় প্রাণিসম্পদ কর্মকর্তা ও পশু চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় ১০:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮