ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বেঁচে আছেন বিমানের ক্যাপ্টেন আবিদ: ইউএস বাংলা

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্যাপ্টেন আবিদ সুলতান বেঁচে আছেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি। তবে বিমানটির পাইলট পৃথুলা রশীদসহ তিনজন ক্রু নিহত হয়েছেন বলে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ছেড়ে যায়। নেপালে পৌঁছানোর পর স্থানীয় সময় ২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫ মিনিট) এটি বিধ্বস্ত হয়।

বিমানটিতে ক্রুসহ মোট ৭১ জন ছিলেন। যাত্রী ছিলেন ৬৭ জন। এর মধ্যে বাংলাদেশি ছাড়া ৩৩ জন নেপালি, একজন করে মালদ্বীপ ও চীনের যাত্রী ছিলেন।

নেপালের গণমাধ্যম মাই রিপাবলিকা জানায়, কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল(কেএমসি) কর্তৃপক্ষ আহতদের মধ্যে আটজনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে। নিহত ক্রুরা হলেন- পৃথুলা রশীদ, রকিবুল হাসান এবং খাজা হোসাইন।

পৃথুলার ফেইসবুক থেকে জানা যায়, তিনি ২০১৬ সালের জুলাই মাস থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি করছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা পৃথুলা উড্ডয়নের ডিগ্রি নিয়েছেন আরিরাং এভিয়েশন নামের একটি প্রতিষ্ঠান থেকে।

ইউএস বাংলার ফার্স্ট অফিসার রিজওয়ান আহমেদ খান জানান., দুর্ঘটনাকবলিত বিমানের ক্যাপ্টেন ছিলেন আবিদ সুলতান। ফার্স্ট অফিসার পৃথুলা ছাড়াও ক্রু হিসেবে ছিলেন নাবিলা ও খাজা হোসেন। কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া মৃতের তালিকায় ক্রু খাজা হোসেনের নাম রয়েছে।

কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুশীলা শর্মা জানান, আহতদের মধ্যে দুজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিট(আইসিইউ)-তে ভর্তি করানো হয়েছে। বাকিদের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন- হরি শঙ্কর পোদেল (৩৫), সাজনা দেবকোটা (৩০) এবং প্রবীণ চিত্রকর। নিহত একজন নারী এবং একজন পুরুষের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বেঁচে আছেন বিমানের ক্যাপ্টেন আবিদ: ইউএস বাংলা

আপডেট সময় ০৪:৩৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮