ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

শিক্ষার্থীর জন্য শিক্ষার সুন্দর পরিবেশ গড়ে তোলা হচ্ছে: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রতিটি শিক্ষার্থীর জন্য শিক্ষার সুন্দর ও নির্মল পরিবেশ গড়ে তোলা হচ্ছে। শুক্রবার ঈশ্বরদীর পাকশীতে নর্থ বেঙ্গল পেপার মিল হাই স্কুল মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলস্ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি যীশু বিকাশ চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, ঈশ্বরদী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, আওয়ামী লীগ নেতা রশিদুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বক্তব্য রাখেন।

ভূমিমন্ত্রী বলেন, ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদেরকে গর্বিত করেছে।

তিনি বলেন, বাংলাদেশের মতো সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নেই। প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুন্দর ও নির্মল পরিবেশ গড়ে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা মানে প্রত্যেকের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং উন্নয়নের মহাসড়কে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

শিক্ষার্থীর জন্য শিক্ষার সুন্দর পরিবেশ গড়ে তোলা হচ্ছে: ভূমিমন্ত্রী

আপডেট সময় ১২:১৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮