ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

মানসম্মত শিক্ষায় জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে: গণশিক্ষা মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষার মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের এগিয়ে আসতে হবে। একজন মা’ই পারেন একটি জাতিকে শিক্ষত করে গড়ে তুলতে।’

শুক্রবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।

সমাবেশে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, রেহানা আক্তার, আসাদুজ্জামান, মোমেনা আফরোজ প্রমূখ বক্তব্য দেন।

এ অনুষ্ঠানে ৯০ টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ ফারুক খান এমপি। মা সমাবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ১০ হাজারেরও বেশি অভিভাবক অংশগ্রহণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জাতিকে শিক্ষিত করে তুলতে প্রতিটি মা কে তার সন্তানের জন্য দুপুরের খাবার স্কুলে দেওয়ার অনুরোধ করেন। এসময় সকল ‘মা’ হাত তুলে সম্মতি জানান।

তিনি উপস্থিত মায়েদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনি যদি আপনার সন্তানকে প্রতিদিন সকালে একটি টিফিন বক্সে করে কিছু খাবার দেন, প্রতি মাসে একটি করে খাতা কিনে দেন, কয়েকদিন পর পর স্কুলে গিয়ে আপনার সন্তানের পড়ালেখার খোঁজ নেন, তাহলেই আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মানসম্মত শিক্ষায় জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে: গণশিক্ষা মন্ত্রী

আপডেট সময় ১২:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮