ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

স্বেচ্ছাচারিতার জবাব জনগণ ব্যালট বাক্সে দেবে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্বাচনে জনগণ ব্যালট বাক্সের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের স্বেচ্ছাচারিতার জবাব দেবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সুধী সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে সম্মেলনের আয়োজন করে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর কমিটি। বক্তব্য দেন জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবদুর রকিব, মহাসচিব মওলানা আব্দুল করিম, মওলানা ইলিয়াছ আতহারী, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

খন্দকার মোশাররফ বলেন, ‘এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় অনেক ঘটনা ঘটিয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, ব্যাংক লুট, শেয়ারবাজার কেলেঙ্কারি, রিজার্ভ লুট, গুম-খুন, হত্যার ঘটনা ঘটিয়েছে। তাই তারা নির্বাচনের কথা শুনলেই ভয় পায়। কারণ তারা জানে জনগণ তাদের আর চায় না। যদি ভোট দিতে পারে তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্বেচ্ছাচারিতার জবাব জনগণ ব্যালট বাক্সে দেবে: মোশাররফ

আপডেট সময় ১০:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮