ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরবদের কারণেই জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি: ফিলিস্তিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা ও মতভিন্নতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে উৎসাহিত হয়েছেন বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।

তিনি আরো বলেন, আরবদের ব্যর্থতার কারণে গুয়েতেমালার মতো ছোট একটি দেশও তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার ঘোষণা দিতে সাহস পেয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফাকে এসব কথা বলেছেন রিয়াদ মালিকি।

তিনি বলেন, তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার বিষয়ে গুয়েতেমালার পররাষ্ট্রমন্ত্রী মিসেস সান্দ্রা জোভেল যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি তা পরিবর্তন করবেন না কারণে তিনি জানেন, আরব দেশগুলো কোনোমতেই তার দেশের ওপর চাপ সৃষ্টি করতে পারবে না। আরব দেশগুলো বহু বছর ধরে যেসব সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা সম্পর্কে গুয়েতেমালার মতো দেশও ওয়াকিবহাল।

গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস সম্প্রতি ঘোষণা করেছেন যে, তার দেশ আগামী মে মাসে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেবে। মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে নেয়ার দুদিন পর তারা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। গত সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের সম্মেলনে মোরালেস বলেছেন, দূতাবাস সরানোর এই সিদ্ধান্তের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, তার দেশ ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আরবদের কারণেই জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি: ফিলিস্তিন

আপডেট সময় ১০:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮