ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জিততে হলে কমপক্ষে ১৮০ করতে হবে: তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফিতে গতকাল ভারতের বিপক্ষে ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ফ্ল্যাট উইকেটে ২০ ওভারে ১৩৯ রান করতে সক্ষম হয় টাইগাররা। ভারত ম্যাচটি জিতে নেয় ছয় উইকেটে। সিরিজে আগামীকাল স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে টাইগার পেসার তাসকিন আহমেদ বলেছেন, এই উইকেটে জিততে হলে আমাদের কমপক্ষে ১৭০ বা ১৮০ রান করতে হবে।

তাসকিন আহমেদ বলেন, ‘সত্যি কথা বলতে টি-টোয়েন্টিতে ইদানিং আমাদের দুইটা সাইডই একসাথে ভালো হচ্ছে না। একটি পার্ট ভালো হয়। আরেকটি পার্ট খারাপ হয়। এই জিনিসটায় যখন আমাদের কনসিস্টেন্সিটা বেশি আসবে তখন ইনশায়াল্লাহ আমাদের ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘এই মাঠের জন্য আমার মনে হয় ১৭০ থেকে ১৮০ ভালো স্কোর। আমরা যদি এমন স্কোর করতে পারি তাহলে আশা করছি জিতব। ১৪০ বা ১৫০ করলেও আমরা প্রত্যেকটা বোলার সেরাটা দিয়ে চেষ্টা করি। তবুও উইকেট যেহেতু ফ্ল্যাট রান হয়েই যায়। এজন্য কমপক্ষে ১৭০-১৮০ রান করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা জটিলতায় ওমান যাওয়া পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের

জিততে হলে কমপক্ষে ১৮০ করতে হবে: তাসকিন

আপডেট সময় ০৯:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮