ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

বাংলাদেশ শক্তিশালী দল: শ্রীলঙ্কার বোলিং কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফির ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে। স্বাভাবিকভাবেই স্বাগতিক হিসাবে শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে। তাছাড়া সিরিজের প্রথম ম্যাচে তারা ভারতকে হারিয়েছে।

শুক্রবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনের পর গণমাধ্যমের সামনে কথা বলেন শ্রীলঙ্কা দলের পেস বোলিং কোচ রুমেশ রত্নায়াকে। এ সময় তিনি বাংলাদেশ দল নিয়েও কথা বলেন।

রুমেশ রত্নায়েকে বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী দল। দেশের মাটিতে তারা সব দলকে হারিয়েছে। গত বছর শ্রীলঙ্কার মাটিতে তারা আমাদের হারিয়েছে। তাদের দলে সম্ভাবনাময়ী কিছু খেলোয়াড় আছে। তাদের জন্য আমরা প্রস্তুত। আমরা বসেছি, আলোচনা করেছি এবং অন্য যেকোনও ম্যাচের মতো প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বোলিংয়ে আরো মনোযোগ দিতে হবে। ভারতের বিপক্ষে আমরা ১৫ রান বেশি দিয়ে ফেলেছিলাম। আমরা এ নিয়ে বিশ্লেষণ করেছি। আমি সবসময়ই বলেছি আমাদের দলে প্রচুর ট্যালেন্ট রয়েছে। মূল বিষয়টি ছিল ছেলেদের মাইন্ডসেটের। আমি মনে করি, হাথুরু এসে ছেলেদের মাইন্ডসেটে পরিবর্তন এনেছে।’

বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই কাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে। সিরিজে এর ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। আর ভারতের বিপক্ষে ছয় উইকেটে হেরে যায় বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ শক্তিশালী দল: শ্রীলঙ্কার বোলিং কোচ

আপডেট সময় ০৯:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮