ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ধাওয়ানের ব্যাটে এগিয়ে যাচ্ছে ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং করে স্কোরবোর্ডে বড় সংগ্রহ জমা করতে পারেনি বাংলাদেশ। ভারতকে দিয়েছে ১৪০ রানের টার্গেট। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়োগতিতে করলেও চতুর্থ ওভারে রোহিত শর্মার উইকেট হারিয়েছে ভারত। বাংলাদেশকে প্রথম সাফল্যটি এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এক ওভারের বিরতিতে ঋষভ পাণ্ডের উইকেট হারিয়েছে ভারত। এবার তাঁকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন রুবেল হোসেন। তবে আরেক ওপেনার শিখর ধাওয়ানের ৩৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয়ের পথে এগিয়ে যাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে ভারতের স্কোর ৮১/২।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের ৩৪, সাব্বির রহমানের ৩০ রানের ছোট ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৩৯ রান জমা করে বাংলাদেশ। প্রথম সারির তিন ব্যাটসম্যান বড় ইনিংস খেলার ইঙ্গিত দিলেও খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। প্রথম ওভারে জীবন পেলেও সৌম্য সরকার আউট হয়েছেন ১৪ রান করে। আরেক ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ১৫ রান। নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলেছেন ১৮ রানের ইনিংস। অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সাজঘরে ফিরেছেন মাত্র ১ রান করে।

ভারতের পক্ষে দারুণ বোলিং করে নজর কেড়েছেন যাদব উনাদকাট ও বিজয় শঙ্কর। উনাদকাট তিনটি উইকেট নিয়েছেন ৩৮ রান খরচে। আর শঙ্কর দুটি উইকেট শিকার করেছেন ৩২ রান দিয়ে। একটি করে উইকেট গেছে যুবেন্দ্র চাহাল ও সদরুল ঠাকুরের ঝুলিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

ধাওয়ানের ব্যাটে এগিয়ে যাচ্ছে ভারত

আপডেট সময় ১১:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮