ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ গ্যাস সঙ্কটের কারণেই দেশে লোডশেডিং বেড়েছে : বাণিজ্যমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের গুরুতর আহত মোজতবা খামেনির প্লাস্টিক সার্জারি প্রয়োজন হতে পারে সৌদি আরব পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ হজযাত্রী

আইপিএলে দিল্লির অধিনায়ক গম্ভীর

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১১তম আসরের পর্দা উঠবে এপ্রিলের ৭ তারিখ। ইতিমধ্যে প্রতিটি দলই তাদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। এবারের আসরে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন গৌতম গম্ভীর। এর আগে টানা সাত বছর কলকাতার অধিনায়ক ছিলেন তিনি। তবে এই তারকা আইপিএলে ক্যারিয়ারের শুরুটা করেন দিল্লির হয়ে।

এবারের আসরে কলকাতা ছেড়ে দেয় সাবেক অধিনায়ক গৌতমকে। ফলে নিলামে উঠতে হয়। তারপর নিজের শহর দিল্লি আবারও দলে ফিরান এই তারকাকে।

নিজের রাজ্যের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে আনন্দিত গৌতম গম্ভীর জানান,‘দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হতে পারাটা অনেক সম্মানের আমার জন্য। এই দলের হয়েই আমি আইপিএল শুরু করেছিলাম। তাছাড়া ক্রিকেট ক্যারিয়ার শুরুটাও দিল্লির হয়ে। তাই নিজ শহরে ফেরার আনন্দ তো ছিলই। এবার সাথে যুক্ত হলো বড় দায়িত্ব। আশা করি দলকে সাফল্য এনে দিতে পারবো।’‌

উল্লেখ্য, এই আসরে উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচে গৌতম গম্ভীরের দিল্লীর মুখোমুখি পাঞ্জাব। ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী ২৭ মে।

Tag :
আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আইপিএলে দিল্লির অধিনায়ক গম্ভীর

আপডেট সময় ১২:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮