ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে গৃহকর্মী নির্যাতনে আটক দম্পতি কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল নগরীর বাজার রোডে দুই গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় আটক দম্পত্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে তাদের বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ এ আদেশ দেন।

এদিকে এর আগে গৃহকর্মী আশফিয়া (১৫) ও আয়শা (১২) কে নির্যাতনে ব্যবহৃত তিনটি শিকল ও তিনটি তালা উদ্ধার করে পুলিশ। এরপরেই বরিশাল কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক সঞ্জীব চন্দ্র শীল বাদী হয়ে শিশু আইনে বাজার রোডের ব্যবসায়ী জুয়েল আহম্মেদ ও তার স্ত্রী ইসরাত জাহান দিনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে আদালতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. শাখাওয়াত হোসেন জানান, আটককৃতদের বাজার রোডস্থ এক আত্মীয়ের বাড়ি থেকে তিনটি শিকল ও তিনটি তালা উদ্ধার করা হয়েছে। শিকল ও তালা দিয়ে আশফিয়া ও আয়শাকে ঁেবধে রাখা হত বলে পুলিশকে জানায় আশফিয়া। আশফিয়ার কেউ না থাকায় মামলার বাদী হয়েছে পুলিশ। নির্যাতনের ঘটনায় শিশু আইনের ৭০ ধারায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, শিকল দিয়ে বেধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে সোমবার নগরীর বাজার রোড থেকে ব্যবসায়ী জুয়েল ও তার স্ত্রী দিনাকে আটক করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে গৃহকর্মী নির্যাতনে আটক দম্পতি কারাগারে

আপডেট সময় ০১:৫৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮