ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঠাকুরগাঁওয়ে জালনোট তৈরীর মেশিন ও টাকা সহ গ্রেফতার ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে জাল টাকা তৈরীর মেশিন ও এক লক্ষ এক হাজার জাল টাকা সহ পৌর কাউন্সিলর(১২ নং ওয়ার্ড) মো: একরামুদ্দৌলা সাহেব এর ভাগিনা মো: সাব্বির হোসেন ওরফে সাগর(২৪)কে গ্রেফতার করেছে র‍্যাব-১৩’র একটি চৌকশ দল।

রবিবার(৩০জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পৌরসভাধীন ইসলাম নগরস্থ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর পাশে আসামীর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী সাগর উল্লেখিত এলাকার মৃত- জয়নাল আবেদিন এর ছেলে ও প্রভাবশালী কাউন্সিলর সাহেব এর ভাগিনা।

র‍্যাব-১৩ এর অধিনস্থ ক্রাইম প্রিভেশন কোম্পানী-২ এর সুত্রে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন ধরে জাল নোট এর ব্যবসা পরিচালনা করে আসছিল।অবশেষে রোববার রাতে গোয়েন্দা সুত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত অবৈধ ব্যবসা পরিচালনা চক্রের অন্যতম হোতা সাগরকে আটক করতে সমর্থ হয় র‍্যাব।

আটকের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৩ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল কাশেম জানান, ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এদিকে পৌর কাউন্সিলর একরামুদ্দৌলা সাহেব এর ভাগিনা সাগর এক লক্ষ এক হাজার জাল টাকা ও জালনোট তৈরীর মেশিন সহ গ্রেফতার হওয়ায় ঘটনাটি শহরে বেশ চাঞ্চল্য সৃষ্টি করে।কেননা বর্তমান সরকারের শাসনামলে পৌর কাউন্সিলর সাহেব রাতারাতি কোটিপতি বনে গেছেন।তবে এ ঘটনায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

মহসিন হোসেন মিতুল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জালনোট তৈরীর মেশিন ও টাকা সহ গ্রেফতার ১

আপডেট সময় ০২:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭