ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত দ. আফ্রিকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

রেকর্ড ৪১৭ রান তাড়া করতে নেমে শুরুতে বিধ্বস্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। একটা সময় অস্ট্রেলিয়ার কাছে তাদের অসহায় আত্মসমর্পণের সম্ভাবনা উঁকি দিচ্ছিল। তবে এইডেন মারক্রামের অনবদ্য এক ইনিংসে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা, জয়ের আভাসও দিয়েছিল তার ইনিংস। সেটা এক নিমিষে শেষ হয়ে যায় মিচেল স্টার্কের আগুন ঝরানো এক ওভারে।

ডারবানে প্রথম টেস্ট জেতার জন্য আর একটি উইকেট দরকার অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকা চতুর্থ দিনের খেলা শেষ করেছে ৯ উইকেটে ২৯৩ রানে। এখনও তাদের সামনে ১২৪ রানের লক্ষ্য।

চতুর্থ দিন সকাল সকাল বাকি একটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২২৭ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা। এরপর লাঞ্চের আগেই চার ব্যাটসম্যানকে ক্রিজ ছাড়তে দেখেছেন মারক্রাম। ৪৯ রানে ৪ উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছিলেন এই ওপেনার। এই বিপদ সামলে নেন তিনি থেউনিস ডি ব্রুইনের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে।

একা হাতে প্রতিরোধ গড়েছিলেন মারক্রামদ্বিতীয় সেশনে দারুণ প্রতিরোধ গড়েছিল প্রোটিয়ারা। লাঞ্চ থেকে চা বিরতির মাঝে কেবল একটি উইকেট হারায় স্বাগতিকরা। ডি ব্রুইন ৩৬ রানে আউট হলে কুইন্টন ডি ককের সঙ্গে মারক্রামের একশ ছাড়ানো জুটিতে ফিকে হয়ে যাওয়া জয়ের স্বপ্ন আবার দেখতে থাকে তারা। ১৭১ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পান প্রোটিয়া ওপেনার। কিন্তু মিচেল মার্শের বলে ১৪৭ রানের এই জুটি ভাঙতেই শেষ হয়ে যায় সব সম্ভাবনা।

২১৮ বলে ১৯ চারে ১৪৩ রান করেন মারক্রাম। ৩৪০ মিনিট ক্রিজ আঁকড়ে ধরে ছিলেন তিনি। এরপর ৮০তম ওভারে স্টার্কের আগুনে পুড়ে ছারখার স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ওই ওভারের দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে ভারনন ফিল্যান্ডার, কেশব মহারাজ ও কাগিসো রাবাদাকে ফেরান অসি পেসার।

বাকি একটি উইকেটের জন্য আলোকস্বল্পতার মাঝেও আরও ৯ ওভার বল করেছে অস্ট্রেলিয়া। কিন্তু ডি কক ও মর্নে মরকেলের প্রতিরোধে ম্যাচ শেষ দিনে যায়। ১৩৮ বলে ৮১ রানে অপরাজিত ডি কক, আর মরকেল ২৭ বল খেলে রানের খাতা খোলেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত দ. আফ্রিকা

আপডেট সময় ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮