ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনায় নয়: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে সরকার বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। সোমবার সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকতা এবং শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন সংলাপ ডেকেছে। সুশীল সমাজসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের সাথে পর্যায়ক্রমে সংলাপ হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব যথাসময়ে সুষ্ঠুভাবেভাবে নির্বাচন শেষ করা। সহায়ক সরকার সংবিধানের বিষয়, নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। এটি নির্বাচন কমিশনের সাথে আলোচনা করারও বিষয় নয়। এছাড়া যারা দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। সরকার বিএনপির সঙ্গে কোনোভাবেই আলোচনায় যাবে না। সব দলকে নির্বাচন কমিশন আলোচনা জন্য ডেকেছে। ইসির সঙ্গে বিএনপির আলোচনা হবে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ উদয় নারায়ণ মোহন্তের সভাপতিত্বে পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডাঃ রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনায় নয়: নাসিম

আপডেট সময় ০১:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭