ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

ছেলেকে বাঁচাতে এসে প্রাণ গেল বাবার

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইলে পাওনাদারের মারধর থেকে ছেলেকে বাঁচাতে এসে প্রাণ গেল বাবার। রোববার রাতে বাসাইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলম (৫০) উপজেলার নাকাছিম গ্রামের আবদুর রহিম বেগের ছেলে।

নিহতের পরিবার জানায়, রোববার রাতে বাসাইল পশ্চিমপাড়া এলাকার প্রিন্স মিয়াসহ কয়েকজন নাকাছিম গ্রামের আলম বেগের ছেলে রানার কাছে পাওনা টাকা চাইতে যায়। টাকা না দেয়ায় তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে প্রিন্স ও তার বন্ধুরা রানাকে মারধর শুরু করে।এ সময় রানার বাবা আলম বেগ তাদের বাধা দেয়। পরে তারা আলম বেগকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইলের এএসপি আশরাফ-উল আলম জানান, এ ঘটনায় জড়িত প্রিন্সসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বাসাইল থানায় একটি হত্যা মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলেকে বাঁচাতে এসে প্রাণ গেল বাবার

আপডেট সময় ০১:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮