ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাকা না দেয়ায় পাওনাদারের বাবাকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাওনা টাকা না পেয়ে টাঙ্গাইলের বাসাইলে পাওনাদারের বাবা আলম বেগকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় একদল সন্ত্রাসীর ওই হামলায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

নিহত আলম বেগ উপজেলার নাকাছিম গ্রামের আবদুর রহিম বেগের ছেলে।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার আশরাফ-উল-আলম জানান, রাত আটটার দিকে বাসাইল পশ্চিমপাড়া এলাকার প্রিন্স মিয়াসহ ১০/১২ জন নাকাছিম গ্রামের আলম মিয়ার ছেলে রানার কাছে পাওনা টাকা চাইতে যায়। টাকা না দেয়ায় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে প্রিন্স ও তার বন্ধুরা রানাকে মারধর করলে রানার বাবা আলম বেগ তাদের বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা রানার বাবা আলম বেগকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলম বেগকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রিন্সসহ পাঁচজনকে আটক করেছে। এ ব্যাপারে বাসাইল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাকা না দেয়ায় পাওনাদারের বাবাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮