ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্যামসাংয়ের নতুন ফ্লাগশিপ এস৯ আসছে আজ

আকাশ আইসিটি ডেস্ক:

 স্যামসাংয়ের নতুন ফ্লাগশিপ ফোন গ্যালাক্সি এস নাইন আজ বাজারে আসছে। ২৬ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮। এতে ফোনটি প্রদর্শন করার জন্য আজ রবিবার বার্সেলোনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফোনটি অবমুক্ত করা হবে। এরপর আগামীকাল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এস নাইন প্রদর্শিত হবে।

ফেসআইডি ফিচার সমৃদ্ধ এই ফোনটিতে ভার্চুয়াল ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে।

ফোনটির ক্যামেরার ফিচারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে স্যামসাং। কেননা, এতে সুপারফাস্ট ফোকাসের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটি দিয়ে স্লো-মোশনেও ছবি তোলা যাবে। এছাড়াও এটি দিয়ে অল্প আলোতেও ভালো মানের ছবি ধারণ করা যাবে।

ছবিতে যোগ করা যাবে এনিমেটেড ইমোজি। ফোনের ক্যামেরায় এসব প্রযুক্তি প্রথম ব্যবহৃত হয়েছিল আইফোন এক্সে।

স্যামসাং এস নাইনের প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ১২২৫ ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্যামসাংয়ের নতুন ফ্লাগশিপ এস৯ আসছে আজ

আপডেট সময় ০৯:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮