ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

ভয়াবহ, ব্যাটসম্যানের শট সরাসরি বোলারের মাথায় লেগে চার

আকাশ স্পোর্টস ডেস্ক:

পেসারদের বাউন্সার সামলাতে না পেরে বহু ব্যাটসম্যান আহত হয়েছেন, এমনকী মৃত্যুও হয়েছে। কিন্তু ব্যাটসম্যানদের খেলা শট বোলারের মাথায় লেগেছে, এমন ঘটনা বিরল। সেটাই দেখা গেল নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। ভারতীয় বংশোদ্ভূত কিউই ব্যাটসম্যান জিৎ রাভালের মারা একটি শট বিপক্ষের পেসার অ্যান্ড্রু এলিসের মাথায় সজোরে লেগে বাউন্ডারির বাইরে চলে গেল।

নিউজিল্যান্ডের ঘরোয়া একদিনের প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে অকল্যান্ডের হয়ে ক্যান্টারবারির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন টেস্ট দলের খেলোয়াড় জিৎ। একটি বল এলিসের মাথার উপর দিয়ে মারতে চেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটসম্যান। কিন্তু বলটি এলিসের মাথায় লেগে বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে।

ব্যাটসমান মনে করেছিলেন গুরুতর আহত হয়েছেন বোলার। তাই বোলারের দিকে ছুটে যান জিৎ। তবে এলিসের বিশেষ আঘাত লাগেনি।

এই ম্যাচে ১৫৩ বলে ১০টি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ১৪৯ রান করেন জিৎ। অকল্যান্ড ৬ উইকেটে ৩০৪ রান করে। মজার ব্যাপা হলো- এলিসই জিৎকে আউট করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

ভয়াবহ, ব্যাটসম্যানের শট সরাসরি বোলারের মাথায় লেগে চার

আপডেট সময় ১০:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮