ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ রাশিদা ও ইলহানকে যুক্তরাষ্ট্র থেকে বের করার দাবি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম মন্ত্রিসভার বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী শিশুর রহস্যজনক মৃত্যু, হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ আদালতের নির্দেশে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হবে : সানাউল্লাহ

মন্ত্রিসভার বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার কিছুক্ষণ পরে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে অর্থ, বাণিজ্য, স্থানীয় সরকার, আইনসহ সকল মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সংক্ষিপ্ত এই বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত একটিমাত্র এজেন্ডা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, কৃষি ঋণ বিষয়ক প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশের পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার বৈঠক নিয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফ করবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মন্ত্রিসভার বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন

আপডেট সময় ১২:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬