ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাথরুম থেকে শিল্পী সাবা তানির লাশ উদ্ধার

আশি ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি

আকাশ বিনোদন ডেস্ক:

আশি ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি মা, দুই ভাই, দুই বোন ও এক ছেলে রেখে গেছেন।

সাবা তানি দীর্ঘদিন ধরে নিম্ন রক্তচাপে ভুগছিলেন। সোমবার সকালে রাজধানীর উত্তরার বাসায় বাথরুমে তাকে মৃতাবস্থায় পাওয়া যায়। খালাতো ভাই চিত্রনায়ক নাঈম গণমাধ্যমকে সাবা তানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নাঈম তার পরিবার নিয়ে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি জানান, উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন সাবা তানি। গতকাল রোববার মা নিউ ইস্কাটনে তার বড় বোনের বাসায় যান। রাতে তিনি সেখানেই ছিলেন। কাল রাত থেকে অনেকেই সাবাতানিকে ফোন করে পাননি। শেষে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে আত্মীয়রা বাসায় ঢোকেন। তারা সাবা তানিকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়ে জনপ্রিয় হন সাবা তানি। তার গাওয়া কিছু গজল ওই সময় খুব প্রশংসিত হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাথরুম থেকে শিল্পী সাবা তানির লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮