ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫ হাজার ডলার অগ্রিম প‌রি‌শোধ কর‌তে পার‌বে ব্যাংক

অাকাশ জাতীয় ডেস্ক:

জরুরি প্রয়োজনে বাংলাদেশ ব্যাং‌কের অনুম‌তি ছাড়াই এখন থেকে রফতানিকারকের পক্ষে পাঁচ হাজার ডলার পর্যন্ত অগ্রিম প‌রি‌শোধ কর‌তে পার‌বে বাণিজ্যিক ব্যাংকগুলো।

রফতানিকারকের বৈদেশিক মুদ্রায় খোলা এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টে অর্থ না থাকলেও এখন থেকে ব্যাংকগু‌লো এই অগ্রিম অর্থ পরিশোধ করতে পার‌বে।

সম্প্র‌তি বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই একজন রফতানিকারক ইআরকিউ অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের রিপেমেন্ট গ্যারান্টি ছাড়াই ব্যবসায়িক লেনদেন মেটাতে ২৫ হাজার ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ করতে পারেন। এখন থেকে জরুরি প্রয়োজনে ব্যাংক রফতানিকারকের পক্ষে ৫ হাজার ডলার অগ্রিম পরিশোধ করতে পারবে। পরে অ্যাকাউন্টে অর্থ জমা হলে ব্যাংক তা সমন্বয় করে নেবে।

সংশ্লিষ্টরা জানান, অর্থ না থাকলেও অগ্রিম পরিশোধের সুযোগের ফলে রফতানিকারকদের এখন আর বাড়তি দাম দিয়ে বাজার থেকে ডলার কেনার প্রয়োজন হবে না। এ প্রক্রিয়ায় বেশি উপকার পাবেন ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির রফতানিকারকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫ হাজার ডলার অগ্রিম প‌রি‌শোধ কর‌তে পার‌বে ব্যাংক

আপডেট সময় ০১:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮