ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার তজুমদ্দিনের মেঘনায় এমভি তাশরিফ-৩ লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এক জেলে নিহত ও সাত জেলে আহত হয়েছেন। আহত চার জেলেকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জেলে সুমন (২৩) চাচড়া ইউনিয়নের সফিউল্লাহ ছেলে। আহতরা হলেন, জাহাঙ্গীর মাঝি (৩৮), মঞ্জুর (৪০), জাকির (৩০), মোসলেউদ্দিন (৩৫), ইউনুস (৩৫), মঞ্জু (৩০), বাসেত (৩২)।

জানাজায় রোববার ভোর ৫টায় ঢাকা টু বেতুয়া রুটে তজুমদ্দিনের চাঁচড়াসংলগ্ন মেঘনায় ঘন কুয়াশার মধ্যে তাশরিফ-৩ লঞ্চ মাছ ধরা অবস্থায় জাহাঙ্গীর মাঝির জেলে ট্রলারকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। এ সময় পাশে থাকা তাহের মাঝি ডুবে যাওয়া সাত মাঝিমাল্লাকে উদ্ধার করলেও সুমন নিখোঁজ থাকে। ঘটনার ১০ ঘণ্টা পরে বিকাল ৩টার দিকে স্থানীয় জেলেরা নদী থেকে ভেঙে যাওয়া ট্রলারসহ সুমনের লাশ উদ্ধার করে। ট্রলারে থাকা আহত মালিক মোসলেউদ্দিন জানান, ঘন কুয়াশার মধ্যে আমরাও লঞ্চটি দেখতে পাইনি। হঠাৎ ট্রলারের ওপর দিয়ে লঞ্চটি চালিয়ে দিয়ে ডুবিয়ে দেয়, পরে পার্শ্ববর্তী জেলেরা আমাদের ৭ জনকে উদ্ধার করে। এদের মধ্যে প্রথম চারজনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে তাশরিফ-৩ লঞ্চের সুপারভাইজার আলমগীর হোসেনের কাছে দুর্ঘটনার কারণ জানতে চাইলে বলেন, ভোররাতে ঘন কুয়াশার কারণে নৌকাটি দেখা যায়নি।

তজুমদ্দিন-মনপুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম কুদ্দুছ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ১

আপডেট সময় ০৯:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮