ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালদ্বীপের পার্লামেন্ট দখলে নিয়েছে সেনাবাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে পার্লামেন্ট দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। পার্লামেন্ট ভবন সিলগালা করার পর রোববার সেনাবাহিনী দখলে নিয়েছে। একই সঙ্গে দেশটির বিরোধীদলীয় দুই সংসদ সদস্যকে গ্রেফতার করেছে। পার্লামেন্টারি সেক্রেটারি জেনারেলের পদত্যাগের পর দেশটির বিরোধীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী প্রথমে পার্লামেন্ট ভবন ঘিরে ফেলে। খবর চীনের বার্তা সংস্থা সিনহুয়ার।

তবে ভারি সামরিক উপস্থিতির মধ্যে কয়েকজন বিরোধীদলীয় নেতাকে পার্লামেন্টে ঢুকতে দেয়া হয়েছে। পার্লামেন্টারি সেক্রেটারি জেনারেল আহমেদ মোহামেদ রোববার সকালে কোনো কারণ উল্লেখ না করে পদত্যাগ করেন। আগামীকালই চলতি বছরের প্রথম পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেটি নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়।

গত সপ্তাহে সুপ্রিমকোর্টের একটি রায়কে ঘিরে মালদ্বীপে নতুন করে রাজনৈতিক সংকট দেখা দেয়। ওই রায়ে সর্বোচ্চ আদালত বন্দি থাকা সব রাজনৈতিক নেতাকে ‍তাৎক্ষণিক মুক্তি দেয়ার আদেশ দেন। এমনকি স্বেচ্ছা নির্বাসনে থাকা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে মুক্তি দেয়ার আদেশ দেন আদালত। একই সঙ্গে আদালত দেশটির বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালদ্বীপের পার্লামেন্ট দখলে নিয়েছে সেনাবাহিনী

আপডেট সময় ০৯:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮