ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চট্রগ্রাম টেষ্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৫১৩

আকাশ স্পোর্টস ডেস্ক:

আজ সকালের হিরো মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় দিনে সকাল থেকেই স্পিনাররা টার্ন পেতে থাকেন। হেরাথদের স্পিনে কাবু তখন ব্যাটসম্যানরা। তবে রিয়াদ ছিলেন অন্যরকম। প্রথমে পরিস্থিতি বুঝে, দেশেশুনে ব্যাট করলেন। এরপর হাত খুলে ব্যাট চালিয়ে দ্রুত রান বাড়িয়ে নিলেন লড়াকু রিয়াদ। আর তাতে রান পাহাড়ে চড়লো স্বাগতিকরা।

মুমিনুলের ১৭৬, মুশফিকের ৯২ ও রিয়াদের অপরাজিত ৮৩ রানের দারুণ ইনিংসে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলে ফেললো ৫১৩ রান। ১৩৪ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন রিয়াদ।

চার উইকেটে ৩৭৪ নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৪৬৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। লাঞ্চ বিরতির পর প্রথমে তাইজুল ও পরে মোস্তাফিজকে সঙ্গে নিয়ে তরতর করে রান তুলেন রিয়াদ।

সকালে দ্রুত তিন উইকেট পড়ার পর বড় স্কোর নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল, তা কাটিয়ে ওঠে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ ব্যাটিংয়েই। সানজামুলকে সঙ্গে নিয়ে ৫৮ রান যোগ করেন তিনি। সানজামুল আউট হন ২৪ রানে। তার আাগে মিরাজকে নিয়ে রিয়াদ যোগ করেন ২৭। এরপর রিয়াদকে সঙ্গ দেন মোস্তাফিজ। শেষ ব্যাটসম্যান মোস্তাফিজ যেভাবে সঙ্গ দেন তা দারুণ প্রশংসার দাবি রাখে। ২১ বলে ৮ রান করেন মোস্তাফিজ। শেষ জুটিতে আসে ৩৬ রান।

সকালে আগের দিনের সঙ্গে মাত্র ১ রান যোগ করে, মানে ১৭৬ রানে ফিরেন যান মুমিনুল। মুমিনুলের পরই ফিরে যান মোসাদ্দেক হোসেন। এরপর ২০ রান করে রান আউট হয়ে যান মিরাজ।

গতকাল উইকেট না পেলেও আজ সকালে স্বরূপে স্পিনার রঙ্গণা হেরাথ। মুমিনুলের পর মোসাদ্দেকও ফিরেছেন তাঁর বলে। ১৫ বলে ৮ রান করেন মোসাদ্দেক। ১ রানে তাইজুলকেও বিদায় করেন হেরাথ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫১৩/১০ (১২৯.৪ ওভার)

(তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মুমিনুল হক ১৭৬, মুশফিকুর রহিম ৯২, লিটন দাস ০, মাহমুদউল্লাহ রিয়াদ ৮৩* মোসাদ্দেক হোসেন সৈকত ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ইসলাম ১, মোস্তাফিজুর রহমান ৮; সুরঙ্গা লাকমল ৩/৬৮, রঙ্গনা হেরাথ ৩/১৫০, লাহিরু কুমারা ১/৭৯, দিলরুয়ান পেরেরা ১/১১২, লক্ষণ সান্দাকান ২/৯২, ধনঞ্জয়া ডি সিলভা ০/১২)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্রগ্রাম টেষ্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৫১৩

আপডেট সময় ০১:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮