ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এমডিজি অর্জনে বাংলাদেশ এখন মডেল : প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে বাংলাদেশ এখন মডেল। তিনি বলেন, ইতোমধ্যে অামরা শিশুমৃত্যু হার কমিয়েছি, মাতৃমৃত্যু হার কমিয়েছি। প্রাথমিক শিক্ষার হার বাড়িয়েছি, নারীর ক্ষমতায়নেও অামরা অনেক এগিয়েছি। অাগামী ২০২১ সালের মধ্যে অামরা সকলের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে চাই।

অাজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে অাযোজিত ‘ঢাকা পানি সম্মেলন’-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সম্মেলনে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী খোন্দকার মোশররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার অানিসুল ইসলাম মাহমুদ ও পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অাবুল কালাম অাজাদ। স্বাগত বক্তব্যের পর পরই থিম সং পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে এই সম্মেলন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পানি দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সরকার ৩২ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী নিরাপদ পানির সহজলভ্যতা দিন দিন সংকুচিত হলেও বাংলাদেশে ৯৮ ভাগ মানুষ নিরাপদ পানির অাওতায় এসেছে। অামরা ভূউপরিস্থ পানি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছি। পানি সম্পদের সমন্বিত ব্যবহারের জন্য ১০০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকল বিভাগীয় শহরে ভূউপরিউস্থ পানি ব্যবহারের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সুপেয় পানির জন্য সারাবিশ্বে নানা ধরনের তৎপরতা চালানো হলেও এখন পর্যন্ত ১০০ কোটি মানুষের সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায়নি।আমাদের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনিরাপদ পানিজনিত রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমডিজি অর্জনে বাংলাদেশ এখন মডেল : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭