ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে পুকুরে গাড়ি, দুই পুলিশসহ নিহত ৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে একটি গাড়ি পুকুরে পড়ে দুই পুলিশ সদস্যসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

রোববার সকালে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌ থেকে প্রায় ৪১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত আলিগড় জেলায় এ দুর্ঘটনা ঘটে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, সকালে সাত আরোহী নিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে সাতজন প্রাণ হারায়। এদের মধ্যে পুলিশের এক সাব ইন্সপেক্টর ও একজন কন্সটেবল রয়েছেন।

ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ সদস্যরা যাত্রীদের উদ্ধার করতে সেখানে ছুটে যায়। দুর্ঘটনার জন্য সকাল বেলার কুয়াশাচ্ছন্ন আবহাওয়াকে দায়ি করেছে তদন্ত কর্মকর্তারা। পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে পুকুরে গাড়ি, দুই পুলিশসহ নিহত ৭

আপডেট সময় ১১:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮