ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

উন্নয়ন পরিকল্পনায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় প্রত্যন্ত অঞ্চলে মানুষের ভাগ্যবদলের জন্য। তিনি বলেন, চাহিদা মেটাতে বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদনেরও অনুমতি দিয়েছে সরকার।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১২০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকল্প এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় স্থানীয় প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা ছাড়াও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তাপবিদ্যুৎ প্রকল্পে ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে ৯ মাস আগে। এখন প্রকল্পের মূল কাজ শুরু হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা।

ভূমি উন্নয়ন, অবকাঠামো ও মাটি ভরাটের কাজ শেষ হলে ২০২১ সালে বসানো হবে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি। এতে প্রথমে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে ২০২৪ সালের জানুয়ারিতে।

এর পর ছয় মাসের ব্যবধানে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিলার নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ আমির হামজার

উন্নয়ন পরিকল্পনায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮