ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

বিএসএফের পিটুনিতে বাংলাদেশি নিহত, শরীরে আঘাতের চিহ্ন

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পিটুনি ও নির্যাতনে মনজুরুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত মনজুরুল পাটগ্রাম উপজেলার নাটারবাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তার শরীরের নানা জায়গায় বিএসএফের নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়ন বুড়িমারী ক্যাম্প কমান্ডার ওবাইদুল হক।

তিনি বলেন, ভোরে ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয়দের দেয়া গরু আনতে যায় মনজুরুলসহ কয়েক বাংলাদেশি ‘গরু পাচারকারী’।

ফেরার পথে কোচবিহার-৬১ বিএসএফ খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ধাওয়া দিয়ে মনজুরুলকে ধরে পিটিয়ে ও নানাভাবে নির্যাতন করে সীমান্তের এপারে ফেলে দেয়।

পরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মনজুরুলের মৃত্যু হয় বলে জানান বিজিবি কমান্ডার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মনজুরুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

মনজুরুল নিহতের ঘটনায় প্রতিবাদপত্র ও পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্মকর্তা ওবাইদুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

বিএসএফের পিটুনিতে বাংলাদেশি নিহত, শরীরে আঘাতের চিহ্ন

আপডেট সময় ০২:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮