ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খাবার না দেয়ায় চ্যাটে মগ্ন স্ত্রীকে কুপিয়ে খুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্ত্রী ফেসবুকে চ্যাটিংয়ে ব্যস্ত। বাইরে থেকে স্বামী এসে দুপুরের খাবার চাইলেও তার মগ্নতা ভাঙে না। আর এতেই মেজাজ হারিয়ে স্ত্রীকে কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে খুন করলো স্বামী। বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার চেতলায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, স্বামী ও দুই ছেলেকে নিয়ে চেতলা থানার আলিপুর রোডের বাড়িতে ভাড়া থাকতেন টুম্পা। স্বামী সুরজিৎ পেশায় একটি কোম্পানির সেলসম্যান। জিনিসপত্র কিনে দোকানে দোকানে বিক্রির কাজ করতেন।

বুধবার সন্ধ্যার দিকে টুম্পাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে আশেপাশের লোককে ডেকে আনে তার ছেলে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। প্রথমে গলায় ফাঁস ও পরে মাথার পিছনে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে টুম্পা পালকে। ঘটনার পরপর পালিয়ে যায় স্বামী সুরজিৎ।

পরে রাতে হাওড়া স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সুরজিৎ স্বীকার করেন তিনিই খুন করেছেন। তিনি পুলিশকে জানান, দুপুরে বাড়ি ফিরে খাবার দিতে বলেছিলাম স্ত্রীকে। কিন্তু ও ফেসবুক চ্যাটিংয়ে এতটাই মগ্ন ছিল যে, আমার কথা কানেই ঢোকেনি। তাই মেজাজ হারিয়ে খুন করেছি।

তবে টুম্পা ফেসবুকে কার সঙ্গে চ্যাট করত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাবার না দেয়ায় চ্যাটে মগ্ন স্ত্রীকে কুপিয়ে খুন

আপডেট সময় ১১:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮