ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে এএসপিসহ ৩ কর্মকর্তা আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় নৌ-ডাকাতদের সঙ্গে ডিবি পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি)তিনপুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এ সময় অস্ত্র ও গুলিসহ এক নৌ-ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে জেলার দাউদকান্দি উপজেলার কৃষ্ণপুর এলাকায় গোমতী নদীতে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের অভিযান চলছিল বলে ঘটনাস্থল থেকে সেল ফোনে জানিয়েছে অভিযানে অংশগ্রহণকারী ডিবির এসআই শাহ কামাল আকন্দ।

পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি নৌ-ডাকাত দল দীর্ঘদিন ধরে গোমতী নদী এলাকায় ডাকাতি ও ছিনতাই, অপহরণসহ নানা অপরাধ সংঘটিত করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার বিকালে নদীর দাউদকান্দি উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায়।

এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও ৪০ রাউন্ড শটগান ও ১৩ রাউন্ড পিস্তলের গুলি ছুড়ে। সংঘবদ্ধ ডাকাতদলের অনেকে পালিয়ে গেলেও পুলিশ শাওন (২০) নামের এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, ডিবির এসআই শাহ কামাল আকন্দ, এসআই সহিদুল ইসলাম আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি একনলা কাটা বন্দুক, ৯টি রামদা, ছয় রাউন্ড গুলি, ডাকাতির জন্য ব্যবহৃত দুটি নৌকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

রাত সাড়ে ৮টায় এসআই শাহ কামাল আকন্দ জানান, পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে এএসপিসহ ৩ কর্মকর্তা আহত

আপডেট সময় ১০:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮