ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোদির আমলে ধনীরা আরও ধনী হয়েছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ধনী আরও ধনী হয়েছে। সম্পদের অসম বণ্টনের কারণে এমনটি হয়েছে বলে একটি আন্তর্জাতিক সমীক্ষা জানিয়েছে।

অক্সফাম ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশে উৎপাদিত সম্পদের ৭৩ শতাংশই কুক্ষিগত হয়েছে মাত্র ১ শতাংশের হাতে। বলার অপেক্ষা রাখে না, এই ১ শতাংশের মধ্যে নেই আম আদমি। আরও ভয়াবহ হল- ৬৭ কোটি গরিব ভারতীয়ের হাতে এসেছে মাত্র ১ শতাংশ সম্পদ।

রিপোর্ট অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী ১ শতাংশের হাতে ২০১৭ সালে ২০.৯ লাখ কোটি টাকার সম্পদ বেড়েছে, যা দেশের ২০১৭–১৮ সালের কেন্দ্রীয় সরকারের মোট বাজেটের সমান।

বিশ্বের সঙ্গে তুলনা করে ভারতের অবস্থা ‘ভালো’ বলে জানাচ্ছে ওই সমীক্ষা। কারণ গত বছর বিশ্বের উৎপাদিত মোট সম্পদের ৮২ শতাংশ চলে গেছে ১ শতাংশ ধনীর হাতে। আর ৩৭০ কোটি মানুষের কোনো সম্পদ বাড়েনি। আগের বছর ২০১৬ সালে কিন্তু সম্পদ বণ্টনের দিক দিয়ে ভারতের পরিসংখ্যান অনেক ভদ্রস্থ ছিল। ১ শতাংশ ধনীর হাতে জমা পড়েছিল ৫৮ শতাংশ সম্পদ। বিশ্বের হারের থেকে যা ছিল অনেক বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ: ইরানের দাবি

মোদির আমলে ধনীরা আরও ধনী হয়েছে

আপডেট সময় ০৯:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮