ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

অভাবের তাড়নায় কিশোরীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তানজিনা বেগম নামে ১৬ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। তার বাবা চাঁনফল আলী জানিয়েছেন, পরিবারের অভাব-অনটন সইতে না পেরে তানজিনা আত্মহননের পথ বেছে নিয়েছে।

তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন দৈনিক আকাশকে বলেন, ‘পরিবারের অভাব-অনটনের কারণে কিশোরী তানজিনা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

তানজিনার বাড়ি উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী মাইজহাঁটিতে। সোমবার সকালে তানজিনার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, কিশোরী তানজিনা গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে আমগাছের ডালে রশিতে ঝুলে আত্মহত্যা করে।

সোমবার সকালে পরিবারের লোকজন তানজিনার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে জেলা সদর মর্গে পাঠায়। তানজিনার বৃদ্ধ বাবা চাঁনফল আলী সোমবার দুপুরে দৈনিক আকাশকে বলেন, ‘তার মেয়ে (তানজিনা) একসময় স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করত। কিন্তু বিগত মৌসুমে বোরো ফসল ডুবির পর আমি কর্মহীন হয়ে পড়ি। এতে পরিবারে অভাব দেখা দেয়। ফলে তানজিনার লেখাপড়াও বন্ধ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমার ১০ জনের সংসার। প্রতিনিয়ত অভাব-অনটন লেগেই থাকত। ঠিকমতো পরিবারের সদস্যদের ভরণ-পোষণ দিতে পারছিলাম না। দুই ছেলে বিয়ের করেছে। তারা আলাদা হয়ে গেছে। ফলে ৮ জনের সংসার সামাল দিত আমার চতুর্থ মেয়ে তানজিনা। কিন্তু অভাবের তাড়নায় হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

অভাবের তাড়নায় কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় ০৯:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮