ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো নারী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা ও নারী বিদ্বেষী নীতি গ্রহণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লাখো নারী বিক্ষোভ করেছেন। শনিবার ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, শিকাগোসহ দেশটির ২৫০টি শহরে এ বিক্ষোভ হয়। খবর স্কাই নিউজের।

ট্রাম্পের নেয়া বিভিন্ন নীতি নারীদের আঘাত করছে বলে মন্তব্য করেন বিক্ষোভে অংশ নেয়া নারীরা। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমে এর জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারা। বিক্ষোভে অভিনেত্রী, লেখিকাসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী এবং ডেমোক্রেট পার্টির সমর্থকরা এসব বিক্ষোভে অংশ নেন।

লস অ্যাঞ্জেলসের র‌্যালিতে অংশ নেয়া অভিনেত্রী ইভা লংগোরিয়া বলেন, ‘ভোটই আপনার অবস্থানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যাদের ভোটাধিকার আছে তাদের উচিত তা প্রয়োগ করা।’

এদিকে নারীদের এ বিক্ষোভ চলা অবস্থাও ট্রাম্প তার টুইটারে নারীদের নিয়ে রসিকতা করেন। তিনি লেখেন ‘দেশজুড়ে সুন্দর আবহাওয়া, নারীদের মিছিল করার জন্য এটি চমৎকার একটি দিন। ১২ মাসে যেসব ঐতিহাসিক অর্জন ও অর্থনৈতিক সফলতা সৃষ্টি হয়েছে, তা উদযাপনে আপনারা বেরিয়ে আসুন। নারী বেকারের হার এখনই সবচেয়ে কম।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো নারী

আপডেট সময় ০৮:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮