ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রান্না দেরি হওয়ায় শাশুড়ির বকুনি, গৃহবধূর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরলে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন দাবি, রান্না করতে দেরি করায় শাশুড়ি তাকে বকাঝকা করেন। এতে অপমানিত হয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ।

শনিবার সন্ধ্যায় উপজেলার মাধববাটী গুড়িয়াপাড়া গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাঈদা বেগম (২৫) ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, পরিবারের খুঁটিনাটি বিষয় নিয়ে শাশুড়ি রোকেয়া বেগমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সাঈদা বেগমের। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় রান্না করতে দেরি হওয়ায় শাশুড়ি বকুনি দিলে অপমানে গৃহবধূ ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।

বাড়ির লোকজন তা দেখতে পেলে তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই আবু সাঈদ আলী রাতে বিরল থানায় লিখিতভাবে একটি অভিযোগ করেছেন। বিরল থানার ওসি আবদুল মজিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রান্না দেরি হওয়ায় শাশুড়ির বকুনি, গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০৮:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮