ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ১৬ জানুয়ারি উপজেলার বজড়া কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক সাইদুর রহমান একা পেয়ে যৌন হয়রানি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি তার বাবা-মাকে বলে। পরে তার বাবা-মা বিষয়টি এলাকাবাসীকে জানালে ১৭ জানুয়ারি তারা বিক্ষোভ মিছিল করে এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি জানার পর গত ১৮ জানুয়ারি উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল সরকার বিদ্যালয়টি পারিদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে আদালতে মামলা হয়েছিল। তিনি যদি প্রকৃত পক্ষে ছাত্রীকে যৌন হয়রানি করে থাকেন তাহলে তার শাস্তি হওয়া প্রয়োজন।

সহকারী শিক্ষক সাইদুর রহমান জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। একটি মহল তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ষড়যন্ত্রে মেতে উঠছে। উপজেলা শিক্ষা অফিসার হারুন-অর রশিদ জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় ০১:৫৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮