ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুদের টাকা না পেয়ে কৃষককে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে গোলাম মোস্তফা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি সমিতির সদস্যরা তাকে প্রচণ্ড মারধর করে। সন্ধ্যার দিকে হাসপাতালে তিনি মারা যান। মোস্তফা লালপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

জানা গেছে, দুই বছর আগে মোস্তফা নিবন্ধনহীন কয়েনবাজার বন্ধু সমিতি থেকে ১২ হাজার টাকা ঋণ নেন। প্রথমদিকে নিয়মিত সুদ পরিশোধ করে এলেও কিছুদিন ধরে তিনি সুদ ও কিস্তি দিতে পারছিলেন না।

এ কারণে সমিতির পক্ষ থেকে তাকে টাকা দিতে চাপ দেয়ার পাশাপাশি হুমকিও দেয়া হয়। দ্বারিখৈড় সাহেববাজারে যাওয়ার জন্য বেলা ১১টার দিকে মোস্তফা কয়েনবাজারে এলে সমিতির সদস্যরা তাকে আটক করে।

এরপর সমিতির সভাপতি পাঁচবাড়িয়া গ্রামের গৌতম ও সদস্য কয়েনগ্রামের সবুজ তাকে পাশের মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে মোস্তফাকে প্রচণ্ড মারধর করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সমিতির সদস্যরা তাকে ফেলে রেখে যায়।

স্থানীয় লোকজন উদ্ধার করে অটোভ্যানে করে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর তাকে বনপাড়া আমিনা হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় তিনি মারা যান।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুদের টাকা না পেয়ে কৃষককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮