ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন, গ্রেফতার ২

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরতলির সাবগ্রাম কুরশাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহীন আকন্দ (৩৪) সাবগ্রাম কুরশাপাড়া এলাকার এলাহী আকন্দের ছেলে। গ্রেফতারকৃত ২ জন হলেন- সাবগ্রাম কুরশাপাড়ার শাহজাহান আলীর ছেলে আবদুস সালাম (২৮) ও একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে সোহাগ রহমান (২৬)।

সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া ও স্বজনরা জানান, শাহীন আকন্দ বাড়ির কাছে রিকশা গ্যারেজের ব্যবসা করতেন। মঙ্গলবার রাত ৩টার দিকে সালাম ও সোহাগ গ্যারেজের কাছে এসে নৈশপ্রহরীকে সরিয়ে দেয়। সেখানে বেঞ্চের ওপর বসে উচ্ছৃংখল আচরণ শুরু করে। খবর পেয়ে শাহীন সেখানে গিয়ে গভীর রাতে সেখানে থাকতে নিষেধ করেন। তখন সালাম ও সোহাগ তার সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে সালাম তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত শাহীনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বুধবার সকাল পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সালাম ও সোহাগকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন, গ্রেফতার ২

আপডেট সময় ০৯:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮