ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজের একদিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নিখোঁজের একদিন পর মাদারীপুরের রাজৈর উপজেলায় আবুল কালঅম মুন্সী নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আমগ্রাম ইউনিয়নের হাজীর খালপাড় এলাকা থেকে মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের মত অটোভ্যান চালক আবুল কালাম ভ্যান চালাতে বের হয়। রাতে বাড়ি না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাকে পাওয়া যায় না। পরে মঙ্গলবার রাত সাড়ে ৬টার দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের হাজীর খাল পাড় এলাকায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, আবুল কামালকে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুস্কৃতকারীরা। নিহত আবুল কালাম রাজৈর পূর্ব স্বরমঙ্গল বেপাড়ি বাড়ির আবু বকার মুন্সীর ছেলে।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা পানির মধ্যে ছিল। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁস দেয়ার দাগ রয়েছে। লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজের একদিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮