ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

প্রকাশ্যে হাত-পা বেঁধে নির্যাতন, দিনমজুরের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রভাবশালী পরিবারের নির্যাতনে মারাত্মকভাবে আহত হওয়া মো. শিখন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ দিন পর সোমবার রাতে দিনমজুর শিখনের মৃত্যু হয়। তিনি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাগহাটা গ্রামের নূর হোসেনের ছেলে।

সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর সকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা গ্রামের নেশাগ্রস্ত রোকন মিয়া দিনমজুর শিখন মিয়ার ঘরের সামনে আবোলতাবোল বকতে থাকেন। এ সময় রোকনকে চলে যেতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে শিখন নেশাগ্রস্ত রোকনকে ধাক্কা মেরে সরিয়ে দেন।

এ ঘটনায় রোকন, তার বাবা, চাচা, ভাই ও চাচাতো ভাইরা মিলে শিখনকে হাত-পা বেঁধে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে প্রায় দেড় ঘণ্টা নির্যাতন করে। নির্যাতনে শিখনের নিচের পাটির একটি দাঁত ভেঙে যায়। এ ছাড়া তার জিহ্বা, মাথাসহ সারা শরীরে মারাত্মকভাবে জখম হয়।

এ সময় তার টিনশেড বসতঘরটি ধারালো দা দিয়ে কুপিয়ে ভাংচুর করা হয়। শত শত মানুষ এ তাণ্ডব দেখলেও প্রভাবশালীদের সামনে কেউ উদ্ধার করতে সাহস পায়নি। খবর পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম স্থানীয় ইউপি সদস্য ইসমাইল, শাস্তু ও আল আমিনকে নিয়ে শিখনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সেখানে শিখনের অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ সদর হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে তাকে বাড়িতে নিয়ে আসে তার পরিবার। গত শনিবার তার অবস্থার চরম অবনতি দেখে গ্রামের মানুষ অর্থ সাহায্য দিয়ে তাকে আবার প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সাবেক ইউপি সদস্য হাজী মো. তাহের উদ্দিন বলেন, অমানবিক নির্যাতনে দিনমজুর শিখন মিয়ার মৃত্যু হয়েছে। আমরা দোষীদের বিচার চাই। কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে গত শনিবার একজন অফিসারকে পাঠানো হয়।

নির্যাতনে শিখনের মৃত্যু হওয়ার বিষয়টি সম্পর্কে ওসি বলেন, কাউকে ছাড় দেয়া হবে না। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

প্রকাশ্যে হাত-পা বেঁধে নির্যাতন, দিনমজুরের মৃত্যু

আপডেট সময় ০৮:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮