ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাগমারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার দিবাগত রাতে উপজেলার মবতপুর ঢেঁকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের মজিবুর রহমানের ছেলে রাজিব হোসেন এবং আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন। আহত ব্যক্তি একই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে সাজু শেখ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, রাতে এই তিন যুবক মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় মবতপুর ঢেঁকিপাড়া এলাকায় একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে এতে ঘটনাস্থলে রাজিব মারা যান।

স্থানীয়রা আহত অপর দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে বেলাল হোসেন মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান বাগমারা থানা পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৩:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮