ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত

কুমিল্লা (উত্তর) বিএনপির সভাপতি খোরশেদ আর নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খোরশেদ আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.রাজেউন)। তার বয়স হয়েছিল (৬৮) বছর।

সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম দীর্ঘদিন যাবৎ লিবার, কিডনি, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মরহুমের ভাতিজা ডা. সাইফুদ্দিন বাপ্পি। ঢাকা থেকে মরদেহ চান্দিনায় আনার পর পরবর্তীতে জানাজা ও দাফনের বিষয়টি চুড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে খোরশেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

কুমিল্লা (উত্তর) বিএনপির সভাপতি খোরশেদ আর নেই

আপডেট সময় ০১:০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮