ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরিয়ায় সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের ছবি প্রকাশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্র কর্তৃক অস্ত্র সরবরাহের ছবি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ইয়ানি শাফাক। তুরস্কের বিরুদ্ধে ব্যবহারের জন্য ওইসব অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার আফ্রিন অঞ্চলে তুর্কিশ আর্মড ফোর্স (টিএএফ) অভিযান পরিচালনা করছে। এর মধ্যে পিকেকে সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে তুর্কি বাহিনীকে মোকাবেলার জন্য সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এত দিন যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করলেও ছবি প্রকাশের পর এখনো দেশটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সরবরাহকৃত অস্ত্রের মধ্যে রয়েছে আধুনিক স্নাইপার গান। এটি ৪ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এছাড়া এটি-৫ স্প্যান্ডার ও অ্যাডভান্সড এন্টি-ট্রাংক মিসাইল রয়েছে। এসব অস্ত্র কিভাবে চালাতে হয় তা-ও পিকেকে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিচ্ছে বলে খবরে দাবি করা হয়।

শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আফ্রিন অঞ্চলে সেনাবহর পাঠান। সেনাবাহিনী সেখানে পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরিয়ায় সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের ছবি প্রকাশ

আপডেট সময় ১২:২৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮