ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প ২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেছি

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে স্বামী আলহাজ সরদারকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে হত্যা করার কথা স্বীকার করেছেন স্ত্রী আসমা বেগম। সোমবার সকালে পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তিনি।

এ ঘটনায় আসমা বেগমকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার ভোরে নিজ ঘর থেকে আলহাজের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পৌর এলাকার রামনগর গ্রামের ছত্তার সরদারের ছেলে আলহাজ সরদারকে তার স্ত্রী আসমা রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায়। কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন আলহাজ। এর পর তাকে শ্বাসরোধ করে হত্যা করেন আসমা।

এ ঘটনায় আসমার বিরুদ্ধে কালকিনি থানায় একটি হত্যা মামলা করেছে নিহতের পরিবার। কালকিনি থানার এসআই মো. জসিমউদ্দিন দৈনিক আকাশকে বলেন, স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন আসমা বেগম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেছি

আপডেট সময় ০৩:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮