ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশে প্রতিবন্ধী আট লাখ ছয় হাজার: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে প্রতিবন্ধীর সংখ্যা আট লাখ ছয় হাজার ৩১০ জন বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। এদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ৬ লাখ ৮৫ হাজার ২৬৩ জন এবং বুদ্ধি প্রতিবন্ধী ১ লাখ ২১ হাজার ৪৭ জন। রবিবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

এ সময় প্রতিবন্ধীদের নিয়ে বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব। প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯ এর আওতায় সরকার বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ক্যাম্পাসে ২০১১ সালে স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু করেছে।’

স্কুলটি সম্পূর্ণ অবৈতনিক বলেও জানান তিনি। বেসামারিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী রাশেদ খান মেনন আরও জানান, ‘বিএসএড ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক এবং প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ার-বিভাগের সমন্বয়ে এসব স্কুল পরিচালিত হচ্ছে। এসব স্কুলে সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৭০৯ জন।’

বর্তমান সরকারের সময়ে ঢাকা শহরের মিরপুর, লালবাগ, উত্তরা ও যাত্রাবাড়ীতে ৪টি, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও সিলেট এই ৬টি বিভাগীয় শহরে এবং গাইবান্ধা জেলায় ১টিসহ মোট ১১টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল রয়েছে বলে জানান মেনন। ‘জেলা ও উপজেলা পর্যায়ে সর্বমোট ৬২টি প্রতিবন্ধী স্কুল চালু করা হয়েছে’ উল্লেখ করে তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

দেশে প্রতিবন্ধী আট লাখ ছয় হাজার: মেনন

আপডেট সময় ০৯:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮