ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আগামীকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ম্যানুভার অনুশীলন ২০১৭-১৮ মহড়া পরিদর্শন উপলক্ষে আগামীকাল নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ সফরে যাবেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্বর্ণদ্বীপে ব্যাপক সাজসজ্জা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বর্ণদ্বীপে পৌঁছার পর সেনাবাহিনী প্রধান আবু বেলাল মো. শফিউল হক রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে মহড়া পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

এছাড়া রাষ্ট্রপতি স্বর্ণদ্বীপে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সেনাবাহিনী কর্তৃক তৈরি বিদেশী নারিকেল বাগান, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ ও সামরিক বাহিনীর ডেইরী ফার্ম পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন টেলিফোনে জানান, একই দিন বিকেলে আবদুল হামিদ ঢাকায় ফিরবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আগামীকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৮:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮